ঢাকাWednesday , 30 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাস্টমসে কাজ বন্ধ রেখেছে ৩ হাজার সিঅ্যান্ডএফ এজেন্ট

Link Copied!

castom-houseচট্টগ্রাম প্রতিনিধি : দেশের প্রধানতম রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউসে ‘কর্ম পরিবেশ’ না থাকার অভিযোগ কাজ করছে না প্রায় তিন হাজার সিঅ্যান্ডএফ এজেন্ট । এরফলে কাস্টমস হাউস তথা আমদানী রপ্তানীতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
বুধবার সকাল ১০টা থেকে বিল অব এন্ট্রি দাখিল করছে না সিঅ্যান্ডএফ এজেন্টরা।
চিটাগাং কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাচ্চু বলেন, ‘অনেক দিন ধরে কাস্টমস হাউসে কোনো কাজের পরিবেশ নেই । কাস্টমস কর্মকর্তারা সিঅ্যান্ডএফ এজেন্টদের অযথা হয়রানি করেন। সেকারণে আমরা এই পরিবেশে কাজ করতে পারছি না বিধায় সকাল থেকে অফিস করছি না। যতদিন না কাজের পরিবেশ তৈরি না হবে ততদিন আমরা তিন হাজার সিঅ্যান্ডএফ এজেন্ট কাজে যোগ দিবনা।’
এদিকে কাস্টম হাউসে অচলাবস্থর কারণে আমদানি পণ্য খালাস প্রক্রিয়া দীর্ঘতর হওয়ার পাশাপাশি বন্দরে কনটেইনার জটের যেমন শঙ্কা করছেন ব্যবসায়ীরা।