ঢাকাWednesday , 30 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় বাংলাদেশি নিহত

Link Copied!

bimanআন্তর্জাতিক ডেস্ক : গত এক মাসে সিরিয়া ও ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের দশজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন বলে মার্কিন সামরিক সূত্র জানিয়েছে।
মার্কিন সামরিক সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিহত বাংলাদেশির নাম সাইফুল হক সুজন। তিনি পেশায় একজন এক কম্পিউটার প্রকৌশলী। তিনি যুক্তরাজ্য থেকে পড়াশোনা করেছেন।
মঙ্গলবার মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন বাগদাদ থেকে জানান, গত ১০ ডিসেম্বর সিরিয়ার রাকা প্রদেশের কাছে বিমান হামলায় নিহত হন সাইফুল। এ সম্পর্কে কর্নেল ওয়ারেন বলেছেন, ‘তিনি বহির্বিশ্বের সাথে যোগাযোগের পরিকল্পনাকারী হিসেবে কাজ করতেন। এছাড়া ইসলামিক স্টেটের পক্ষে তিনি হ্যাকিং কর্মকাণ্ড, নজরদারী প্রতিরোধ প্রযুক্তি এবং অস্ত্র উন্নয়ন কাজেও নিয়োজিত ছিলেন।’
স্টিভ ওয়ারেন আরো বলছেন, সাইফুল হক সুজনের মৃত্যুতে আইএস বহির্বিশ্বের সাথে তার যোগাযোগের একটি উৎস হারালো।