ঢাকাTuesday , 29 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীকে কারাদণ্ড

Link Copied!

olmartআন্তর্জাতিক ডেস্ক : ঘুষ নেয়ার দায়ে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্টকে (৭০) ১৮ মাসের কারাদন্ড দিয়েছে দেশটির স্থানীয় আদালত। এ তথ্য জানিয়েছে, সংবাদ সংস্থা বিবিসি।
এর আগে ২০১৪ সালে ওলমার্টকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছিল একটি নিম্ন আদালত। কিন্তু তার শাস্তি কমিয়ে মাত্র ১৮ মাসের কারাদণ্ড ঘোষণা করেছে সর্বোচ্চ আদালত।
একটি রিয়েল স্টেট চুক্তির কারণে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তিনি ২০০৬ সালে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার আগে জেরুজালেমের মেয়র থাকাকালীন সময়ে ওই চুক্তি করেছিলেন। এরপর তিনি ২০০৯ সালেই ক্ষমতা থেকে সরে দাঁড়ান।
তবে দেশটিতে এর আগে কোনো শাসক কারাদণ্ড ভোগ করেননি। ওলমার্টই প্রথম যিনি এ ধরনের অপরাধের জন্য কারাদণ্ড ভোগ করবেন। ফেব্রুয়ারী থেকেই তার সাজা শুরু হবে বলে জানা গেছে।