ঢাকাMonday , 28 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরিবেশবান্ধব ইট নিয়ে মীর কংক্রিট

Link Copied!

mirঅর্থনৈতিক প্রতিবেদক : পরিবেশবান্ধব গৃহনির্মাণ সামগ্রী নিয়ে রিহ্যাব মেলায় অংশ নিয়েছে মীর কংক্রিট প্রোডাক্ট। মেলার শেষ দিন রোববার প্রতিষ্ঠানটির স্টলে দর্নাথীদের উপচে পড়া ভিড় ছিল।
প্রচলতি পদ্ধতিতে কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হয়। কিন্তু মীর কংক্রিটের ইট তৈরি করতে কোনো কাঠ পোড়ানো হয় না। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ হচ্ছে না অন্যদিকে বন উজারও হচ্ছে না। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তারা এমনটিই জানিয়েছেন।
রিহ্যাব মেলায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, পাথর, বালি, সিমেন্ট দিয়ে তাদের পণ্য অটোমেটিক কমপ্যাক্ট মেশিনে তৈরি করা হয়; যা তৈরিতে কাঠ পোড়ানো লাগছে না, গ্যাস খরচ হচ্ছে না, তবে বিদ্যুৎ ব্যবহার করতে হচ্ছে। আর এসব ইটের ব্যবহার পরিবেশবান্ধব।
তারা আরো জানান, সাধারণ ইট ব্যবহারে কোনা না কোনো সময় দেয়ালে নোনা ধরে, ডাম্পিং হয়ে দেয়াল নষ্ট হয়ে যায়। কিন্তু মীর কংক্রিটের হল ব্লক অধিক টেকসই, উৎপাদন খরচও কম, ভূমিকম্প সহায়ক, মেনটেইননেন্স খরচ নেই। এছাড়া সলিড ব্রিক বিল্ডিংয়ের গাঁথুনিতে ব্যবহার করা হয়। সাধারণ ইটের মতো ব্যবহার করা যায়।
মীর কংক্রিট প্রোডাক্টস লিমিটেডের ডিজিএম ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম জানান, বাজারে প্রচলিত সাধারণ ইটের চেয়ে মীর কংক্রিটের ইট ব্যবহারে ১৫ শতাংশ খরচ কম হয়, পাশাপাশি দেয়ালের ওজন কমে ১০ শতাংশ।
তিনি বলেন, মীর কংক্রিটের সাড়ে ৯ ইঞ্চি বাই সোয়া ৪ ইঞ্চি বাই পৌনে ৩ ইঞ্চি সাইজের একটি ইটের দাম পড়ে ১০ টাকা। আর এই দামের মধ্যেই আমরা গ্রাহকদের গন্তব্যে পৌঁছে দেই আমাদের প্রোডাক্ট। দেয়ালে অন্যান্য সাধারণ ইট ব্যবহার না করে মীর কংক্রিটের হল ব্লক ব্যবহার করলে কাজের সময় ও খরচ কমে ৩০ শতাংশ।