ঢাকাMonday , 28 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শরণার্থী শিশুদের জন্য জার্মানির ৮৫০০ শিক্ষক নিয়োগ

Link Copied!

refugeআন্তর্জাতিক ডেস্ক : শরণার্থী শিশুদের জন্য প্রায় ৮ হাজার ৫শ শিক্ষক নিয়োগ দিয়েছে জার্মানি। এ বছর হাজার হাজার শরণার্থী ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। এদের মধ্যে বহু শিশুও আছে যারা বাবা-মায়ের সঙ্গে বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছে। এসব শিশুদের পড়াশুনার কথা মাথায় রেখেই জার্মান সরকার শিক্ষক নিয়োগের বিষয়টিকে গুরুত্ব দিয়েছে বলে জানিয়েছে ডাই ওয়েল্ট ডেইলি পত্রিকা।
যুদ্ধ এবং দুর্দশাগ্রস্ত দেশ থেকে প্রায় ১ লাখ ৯৬ হাজার শিশু এবছর জার্মানির বিভিন্ন স্কুলে ভর্তি হয়েছে। আর দেশে আগত নতুন শিশুদের পড়াশুনার জন্য ৮ হাজার ২শ ৬৪টি বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হয়েছে যেন তারা সেদেশে তাদের বয়সী শিশুদের সঙ্গে মানিয়ে নিতে পারে। জার্মানির প্রায় ১৬টি প্রাদেশিক রাজ্যে এই বিশেষ শিক্ষা কর্মসূচি নেওয়া হয়েছে বলে একটি জরিপের বরাত দিয়ে ওই পত্রিকাটি জানিয়েছে।
ওই পত্রিকাটি আরো জানিয়েছে, পুরো দেশে আরো অতিরিক্ত প্রায় ৮ হাজার ৫শ শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। জার্মানির শিক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর ইউরোপের বিভিন্ন দেশে প্রায় ৩ লাখ ২৫ হাজার স্কুলগামী শিশু প্রবেশ করেছে। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর শরণার্থী সংকট এতো প্রকটভাবে আর দেখা যায়নি।
শিক্ষা অধিদপ্তরের প্রধান ব্রুনহিল্ড কুর্থ জানিয়েছেন, স্কুল এবং শিক্ষা প্রশাসকদের এর আগে এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হয়নি। তিনি আরো বলেন, ‘আমাদেরকে এই ব্যতিক্রম পরিস্থিতি মেনে নিতে হবে।’