ঢাকাSunday , 27 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পানিতে ভাসছে ব্রিটেন, রেড অ্যালার্ট জারি

Link Copied!

britenআন্তর্জাতিক ডেস্ক : প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় প্লাবিত হয়েছে ইংল্যান্ডের উত্তরাঞ্চল। সরিয়ে নেয়া হয়েছে দেশটির লাঙ্কাশায়ার এবং ইয়র্কশায়ারের বাসিন্দাদের। বিপদসীমার উপর দিয়ে বইছে ম্যানচেস্টারের নদীগুলোর পানি।
যুক্তরাজ্যের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এক দিনেই হয়ে গেছে এক মাসের বৃষ্টিপাত। ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসের ৩০০টিরও বেশি স্থানে এ পর্যন্ত জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বলা হয়েছে, বন্যা কবলিত স্থানগুলোতে বসবাস করা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ।
বিবিসি জানিয়েছে, ম্যানচেস্টার এবং রখডেলের প্রায় ১১ হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন। শুধু শনিবারেই বৃষ্টিপাত হয়েছে পাঁচ ইঞ্চি। উদ্ধার কাজে নামানো হয়েছে সেনাবাহিনী। হেলিকপ্টার দিয়ে চালানো হচ্ছে উদ্ধার তৎপরতা।
যুক্তরাজ্যের নাগরিকদের নদীপথে চলাচল না করার জন্য দেশটির আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে। সরকারের পক্ষ থেকে খোলা হয়েছে জরুরি সহায়তা কেন্দ্র।