অর্থনৈতিক প্রতিবেদক : আবাসন শিল্পের প্রতি ক্রেতাদের আকৃষ্ট করতে প্রতিবছরের ন্যায় এবারও রিহ্যাব ফেয়ার-২০১৫ এর আয়োজন করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশেন অব বাংলাদেশ (রিহ্যাব)। গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ মেলার চতুর্থ দিনে দর্শণার্থীদের উপচে পরা ভিড় লক্ষ্য করা গেছে। আজও মেলা চলবে রাত ৯টা পর্যন্ত।
আবাসন মেলার বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানিগুলোর স্টল ঘুরে দেখায় যায়, প্লট, আপকামিং ফ্ল্যাট ও অনগুইং ফ্ল্যাটের চাইতে সবচাইতে বেশি ক্রেতাদের চাহিদা হচ্ছে রেডি ফ্লাটের দিকে। প্রতারণার হাত থেকে বাঁচতে এবং বিভিন্ন প্রকার ঝামেলাকে এরিয়ে রেডি ফ্লাটের প্রতি আগ্রবেশি বলে জানালেন ক্রেতা ও কম্পানিগুলোর কর্ণধাররা।
উত্তরা থেকে মেলায় আসছিলেন ব্যবসায়ী মকবুল হোসেন। তিনি তার যে জমানো টাকা দিয়ে একটি রেডি ফ্লাট কেনার জন্যই বিভিন্ন স্টল ঘুরে দেখছেন। তিনি বলেন, আমি একটা রেডি ফ্ল্যাট কেনার জন্য এসেছি। দেখা যাক যদি লোকেশন ও দামে ঠিক হয় তাহলে এগ্রিমেন্ট জাতীয় কিছু করে যাবো।
রেডি ফ্লাট কেন পছন্দ করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে প্লট কিনে দীর্ঘ মেয়াদী ঝামেলায় পরা আমার ইচ্ছা নাই। তাছাড়া এসব প্রকল্পের নামেও নাকি নানা মুখি প্রতারণায় সাধারণ মানুষ পরতেছে। তাই রেডি ফ্ল্যাট কিনবো বলে চিন্তা করেছি।’
মেলার একটি স্টলে বসে থাকা রিয়ালেন্স হোল্ডিংসের ম্যানেজার সাইফুল ইসলাম বলেন, ‘গত বছরের চাইতে এবারে গ্রাহক সমাগম বেশি। তাই বেচা-কেনাও বেশি হচ্ছে। তবে এবারে ক্রেতাদের রেডি ফ্লাটের দিকে নজর বেশি। অন্যান্য আইটেম যেমন প্লট, আপকামিং ফ্ল্যাট ও অনগুইং ফ্ল্যাটের চাইতে ৮০ শতাংশ বেশি বিক্রি হচ্ছে রেডি ফ্ল্যাট।’
তবে মেলায় কিছুটা মন্দাভাবের কথা জানালেন ফেয়ার বিল্ডিার্সের চেয়ারম্যান ও এমডি এসএম জাহিদুর রহমান। তিনি বলেন, ‘গতবারের তুলনায় এবারে মনে একটু ক্রেতাদের খারাপ আবহাওয়ায় যাচ্ছে। কেননা ব্যাংকগুলো সিঙ্গেল ডিজিট ইন্টারেস্টে (৯শতাংশের কম) লোন না দেওয়ায় যারা হোম লোন নিচ্ছে, তাদের উচ্চহারে সুদ গুনতে হচ্ছে। ফলে অনেক মধ্য আয়ের মানুষ ফ্ল্যাট কিনতে পারছে না। তাই একটু ক্রেতাদের একটু মন্দাভাব দেখা যাচ্ছে। ব্যাংক ওয়ালারা এখনো ১৩ শতাংশ করে লোন দিচ্ছে। তাই আমরা সরকারের এই ইন্টারেস্ট কমিয়ে সিঙ্গেল ডিজিট করার জন্য বারবার অনুরোধও করেছিলাম। কিন্তু কাজ হয়নি।’
কেমন বিক্রি হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘একটু কম হচ্ছে। তবে ক্রেতা সমাগম বেশি। আমরা প্রতি স্কয়ারে মেলা উপলক্ষ্যে ২০০ টাকা ছাড় দিচ্ছি। আর ফ্ল্যাট আইটেমের মধ্যে অন্যান্যগুলোর চাইতে রেডি ফ্ল্যাট বেশি বিক্রি হচ্ছে।’
সিটি ব্যাংকের কর্মকর্তা মঞ্জুর আলম বলেন, ‘আমরা ১১ দশমিক ২৫ শতাংশ ইন্টারেস্টে হোম লোন দিচ্ছি। তবে এখানে ইসলামিক ও কনভেনশনাল দুটি পার্ট আছে। আপনি যদি ইসলামিক পার্টে নিতে চান, তাহলে রেন্টাল (ধার) হিসেবে নিতে পারেন। এক্ষেত্রে লাভ অনুযায়ী শেয়ার ভাগ হবে। আবার কনভেনশনাল হলে ১১.২৫ শতাংশ ইন্টারেস্ট।’
তবে মেলায় এসে ৯.৯৯ শতাংশ ইন্টারেস্টে হোম লোন দিচ্ছে ইস্টার্ন ব্যাংক। ব্যাংকটির সেলস এক্সিউটিভ জানান, আমরা সর্বনিম্ন ৫ লাখ টাকা থেকে ১২ কোটি পর্যন্তু হোম লোন দিয়ে থাকি। এক্ষেত্রে সর্বচ্চ ২৫ বছরের মধ্যে পরিশোধ করতে পারবে। আর এই অফার শুধু মেলার জন্য।
তবে এ মেলায় এসে এখনো একটি ফ্ল্যাটও বিক্রি করতে পারেনি জাপান গার্ডেন সিটির স্টল। প্রতিষ্ঠান ম্যানেজার (মার্কেটিং) খন্দকার তুহিন জানান, মেলার চতুর্থ দিন পর্যন্তু একটি ফ্ল্যাটও বিক্রি হয়নি। তবে অনেক গুলোর কেনার ব্যাপারে আলোচনা চলছে। আমরাও প্রতি স্কয়ার ১০ শতাংশ ছাড় দিচ্ছি মেলা উপলক্ষ্যে।
গত ২৩ ডিসেম্বর সকালে রিহ্যাব ফেয়ার-২০১৫ এর উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

