অর্থনীতি ডেস্ক : দ্বীপজেলা ভোলায় উদ্বোধন করা হয়েছে ‘প্রিয় অটোমেটিক ব্রিকস লিমিটেড’ নামে একটি ফ্যাক্টরি। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান জয়নুল হক সিকদার প্রধান অতিথি হিসেবে এ ফ্যাক্টরিটির উদ্বোধন করেন।
শনিবার ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ন্যাশনাল ব্যাংকের পরিচালক মনোয়ারা সিকদার ও বেক্সিমকো লিমিটেডের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন- ন্যাশনাল ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এ এফ এম শরীফুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম এ ওয়াদুদ, প্রিয় অটোমেটিক ব্রিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মইনুল হোসেন বিপ্লব।

