আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে বড়দিন উদযাপনকালে দাবানলের ঘটনায় শতাধিক বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি।
কর্মকর্তা জানিয়েছেন, ওয়েই রিভারে শতাধিক বাড়ি-ঘর দাবানলের কারণে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভিক্টোরিয়ার গ্রেট ওসেন রোডে শত শত দমকল কর্মী আগুন নেভানোর জন্য কাজ করে যাচ্ছেন। ওই এলাকাটি অবকাশ যাপনের জন্য বিশেষভাবে পরিচিত।
তবে ঠান্ডা আবহাওয়া এবং বৃষ্টির জন্য পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও কিছু এলাকায় এখনও জরুরি অবস্থা স্থিতিশীল রয়েছে।
বাতাসের দিক পরিবর্তনের কারণে আগুন শহরের দিকে ছড়িয়ে পরার আশঙ্কায় ওই এলাকার প্রায় ১৬শ বাসিন্দা এবং পর্যটককে শুক্রবার জনপ্রিয় পর্যটন এলাকা লর্নে থেকে সরিয়ে আনা হয়েছে।
অধিকাংশ বাসিন্দারাই বাধ্য হয়ে নিজেদের বাড়ি-ঘর ছেড়ে খোলা আকাশের নিচে বড়দিন উদযাপন করেছে। এটা তাদের জন্য সত্যিই খুব দুঃখজনক ঘটনা।
৫শ’য়ের বেশি দমকল কর্মী, ৬০টি ট্যাংকার এবং ১৮টি বিমান দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করে যাচ্ছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

