ঢাকাSaturday , 26 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমারে খনিধসে নিহত ৫০

Link Copied!

khoniআন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি সোনা ও পান্নার খনিধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের সংখ্যা অর্ধ  শতাধিক পেরোবে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার মিয়ানমারের গণমাধ্যমগুলো স্থানীয় এক কর্মকর্তার বরাৎ দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে।
জানা গেছে, মানডালা থেকে ৩৫০ কিলোমিটার দূরের উত্তরাঞ্চলীয় কাচিন প্রদেশের কাছে একটি পান্নার খনিতে ওই ধসের ঘটনা ঘটেছে। সেখানে এর আগে চলতি বছরের নভেম্বরে আরো একটি ভূমিধসের ঘটনায় কমপক্ষে ১১৫ জন নিহত হয়েছিল।
শহরের প্রশাসক টিন্ট সুই মাইন্ট জানিয়েছেন, ‘আমরা আজ সকাল থেকেই অনুসন্ধান ও উদ্ধারকাজ শুরু করেছি। এ পর্যন্ত পাঁচ জনের মৃতদেহ খুঁজে পাওয়া গেছে।’
প্রসঙ্গত, বিশ্বের প্রায় ৯০ ভাগ পান্নাই ওই এলাকা থেকে পাওয়া যায়। আর প্রতিবেশি দেশ চীনে এর উচ্চতর চাহিদা রয়েছে।