ঢাকাFriday , 25 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সপ্তাহ শেষে ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

Link Copied!

dseঅর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় বাজারে সূচকের সঙ্গে বেড়েছে টাকার অংকের লেনদেনের পরিমাণ। ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪২৯ কোটি টাকা।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬০৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৯ কোটি ৩৭ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৩৫ কোটি টাকা বেশি। বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৯৪ কোটি টাকা। বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৩১৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এরমধ্যে বেড়েছে ১৮৪টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত আছে ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স আগের দিনের চেয়ে ৪১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৫০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৫২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৩০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৪ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ৯৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৫৫ কোটি ৬১ লাখ টাকা। সিএসইতে লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। এরমধ্যে বেড়েছে ১৩৪টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত আছে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ার দর।