ঢাকাFriday , 25 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোদির আচমকা পাকিস্তান সফর

Link Copied!

modiআন্তর্জাতিক ডেস্ক : আগে থেকে কোনো ঘোষণা না দিয়ে আচমকাই পাকিস্তানে সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আফগানিস্তান থেকে দিল্লি ফেরার পথে লাহোর বিমানবন্দরে নামার সিদ্ধান্ত নিয়েছেন মোদি। শুক্রবার সন্ধ্যায় নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করবেন মোদি। শরিফকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেই আচমকা পাকিস্তানে সফর করছেন বলে জানিয়েছেন মোদি।
এক টুইটার বার্তায় মোদি জানিয়েছেন, ‘দেশে ফেরার পথে আমি লাহোরে নামব এবং বিকেলে নওয়াজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করব।’ ভিন্ন একটি বার্তায় মোদি জন্মদিন উপলক্ষে নওয়াজ শরীফকে শুভেচ্ছাও জানিয়েছেন।
গত মাসে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্ব জলবায়ু সম্মেলনে নওয়াজ শরীফ ও নরেন্দ্র মোদি সংক্ষিপ্ত বৈঠক করেন। ওই বৈঠকে দুই পরমাণু শক্তিধর দেশ স্থবির হয়ে থাকা শান্তি আলোচনা আবার শুরু করতে একমত হয়েছে।