আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে ঝড়ের আঘাতে ১৪ জন নিহত হয়েছে। ক্রিসমাসের প্রাক্কালে আঘাত হানা ওই ঝড়ে দেশটির দক্ষিণ এবং মধ্যপশ্চিমে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া বহু বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মিসিসিপি এলাকা। শুধুমাত্র ওই এলাকাতেই সাত জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়া তেন্নেসেতে ছয় জনের মৃত্যু হয়েছে। এছাড়া টেনিসিতে দুজন ও আরকানসাসে আরো একজনের প্রাণহানি ঘটেছে। ঝড়ের কারণে সৃষ্ট বিভিন্ন দুর্ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৪০ জন।
টর্নেডোতে মিসিসিপির ছয়টি কাউন্টি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র গ্রেগ ফ্লান জানান, এসব এলাকায় ৪০ জনেরও বেশি গুরুতর আহত হয়েছেন। লুইজিয়ানা থেকে ইলিনয় পর্যন্ত দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে। ইন্ডিয়ানাতে ঝড়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

