ঢাকাFriday , 25 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাইজেরিয়ায় বিস্ফোরণে নিহত শতাধিক

Link Copied!

nayjeriaআন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় একটি শিল্পাঞ্চলীয় এলাকায় ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় শতাধিক নিহত হয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আনাম্ব্রা প্রদেশের খ্রিষ্টান সম্প্রদায় অধ্যুষিত নিউয়ি এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি গ্যাস প্ল্যান্টে একটি ট্রাক থেকে রান্নার গ্যাস সরবরাহ করার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।
ভ্যানগার্ড নামে একটি স্থানীয় পত্রিকা জানিয়েছে, সিলিন্ডারে গ্যাস সংগ্রহ করতে আসা প্রায় সব মানুষই অগ্নিদগ্ধ হয়েছে।ওই কারখানার শ্রমিকসহ অনেক পথচারীও বিস্ফোরণে নিহত হয়েছে।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, সরবরাহের সময় গ্যাস ঠান্ডা করার যথাযথ ব্যবস্থা নেয়া হয়নি। আর এভাবে বিস্ফোরণের ঘটনাটি কেন ঘটেছে তা এখনও পরিস্কারভাবে জানা যায়নি।
ওই বিস্ফোরণের আশেপাশে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার পরপরই সেখানে পৌঁছেছে দমকল বাহিনী। কয়েক ঘণ্টার প্রচেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। ওই এলাকার আশেপাশের অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।