ঢাকাThursday , 24 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অতিরিক্ত আইজি হলেন সাত পুলিশ কর্মকর্তা

Link Copied!

Policeনিজস্ব প্রতিবেদক : পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজি) পদে পদোন্নতি পেয়েছেন সাত পুলিশ কর্মকর্তা। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- বাংলাদেশ পুলিশ একাডেমির ভাইস প্রিন্সিপাল অমূল্য ভূষণ বড়ুয়া, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডা. মো. সাদিকুর রহমান, ডিআইজি মোহাম্মদ নাজিবুর রহমান, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি মো. মইনুর রহমান চৌধুরী, আর্মড পুলিশ ব্যাটেলিয়নের অতিরিক্ত আইজিপি সিদ্দিকুর রহমান, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আবুল কাসেম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
আইজিপি একেএম শহীদুল হক, সিআইডি প্রধান শেখ হিমায়েত হোসেন, অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমান, র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ পুলিশ সদর দপ্তরে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।