ঢাকাThursday , 24 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সন্ধানে মাঠপর্যায়ে এনবিআর
চলতি অর্থবছরেই ৫ লাখ নতুন করদাতা

Link Copied!

NBRঅর্থনৈতিক প্রতিবেদক : আয়কর প্রদানে সক্ষম ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করার কাজ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কর সম্প্রসারণের লক্ষ্যে চলতি ২০১৫-২০১৬ অর্থবছরে ৫ লাখ নতুন করদাতার সন্ধানে সারা দেশে আয়কর জরিপ কার্যক্রম শুরু করল এনবিআর।
বুধবার ঢাকার অদূরে কেরানীগঞ্জে স্থানীয় কমিউনিটি সেন্টারে নতুন করদাতার সন্ধানে জরিপ কার্যক্রমের অংশ হিসেবে ‘করনেট সম্প্রসারণ ও করদাতা উদ্বুদ্ধকরণ সভা-২০১৫’ আয়োজন করে।  সভায় কর অঞ্চল-৪, ঢাকার কর কমিশনার আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
প্রতিমন্ত্রী বলেন, ‘১৬ কোটি মানুষের মধ্যে নিবন্ধিত করদাতার সংখ্যা প্রায় ১৮ লাখ হলেও প্রকৃত আয়কর দেন মাত্র ১২ লাখ। আয়কর প্রদানে সক্ষম হলেও নিবন্ধিত করদাতা হিসেবে অনেকেই আয়কর দেন না।’ এ সময় তিনি দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন ও মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করার লক্ষ্যে দেশের মানুষকে কর প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান।
নসরুল হামিদ আরো বলেন, ‘কেরানীগঞ্জের উন্নয়নের জন্য সরকার গত দুই বছরে কমপক্ষে ১০০ কোটি ব্যয় করেছে। কিন্তু বিনিময়ে আট কোটি টাকা কর দেয়া হয়েছে। আমি আশা করব অচিরেই এই করের পরিমাণ কয়েক গুণ হবে। সারা বিশ্ব থেকে এখন বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ নিয়ে বিনিয়োগকারীরা আসছেন। ঢাকা থেকে মাওয়া সেতু পর্যন্ত ফ্লাইওভার হবে। তাই এ উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে অর্থ যোগান দেয়ার জন্যও তিনি সবাইকে অনুরোধ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে এনবিআরের সিনিয়র সদস্য (শুল্ক নীতি) ফরিদ উদ্দীন বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ড বর্তমান সরকারের শেষ মেয়াদে অর্থাৎ ২০১৮-২০১৯ সালে সক্রিয় করদাতার সংখ্যা বর্তমানে ১২ লাখ থেকে ৩০ লাখে উন্নীত করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে চলতি অর্থবছরে সারা দেশে ৫ লাখ নতুন করদাতা চিহ্নিত করার জন্য আয়কর বিভাগ কাজ করছে।’
অনুষ্ঠানে ঢাকা বিভাগের কমিশনার জিল্লার রহমান বলেন, ‘সরকারের জনকল্যাণমুখী উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার সুবিধার্থে এবং একটি আধুনিক উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠায় সবার অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে প্রত্যেক নাগরিককে দায়িত্ব পালন করতে হবে। আইনগত বিধান অনুযায়ী রাজস্ব প্রদান করতে হবে।’
সভায় ধনী-দরিদ্রের বৈষম্য হ্রাস করা ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাজস্ব প্রদানে এগিয়ে আসার জন্য দেশবাসীকে অনুরোধ জানান ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন এনবিআরের সদস্য (কর জরিপ ও পরিদর্শন) লোকমান চৌধুরী ও সদস্য (ট্যাক্সেস লিগ্যাল অ্যান্ড এনফোর্সমেন্ট) ড. মাহবুবুর রহমান, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, কেরানীগঞ্জের উপজেলার চেয়ারম্যান শাহিন আহমেদ প্রমুখ। সভায় নতুন করদাতাদের মধ্যে নিবন্ধনের সনদ তুলে দেন মাননীয় প্রতিমন্ত্রী।