ঢাকাThursday , 24 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ায় মাদকের আখড়ায় বন্দি শিশু

Link Copied!

drugআন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ায় এক বিশাল মাদকের আখড়ায় একটি ছোট শিশুকে বন্দী করে রাখার দায়ে দেশটির পুলিশ তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অনুসন্ধান চালানোর সময় শিশুটিকে সেখানে দেখতে পান। পরে তাকে উদ্ধার করা নিরাপদে রাখা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি।
পুলিশ জানিয়েছে, শিশুটির বয়স মাত্র আট বছর। তাকে ওই মাদকের আখড়ার একটি ছোট কামড়ার মধ্যে কয়েক সপ্তাহ ধরে আটকে রাখা হয়েছিল। তাকে টুকিটাকি কাজের জন্যই কেবল বাইরে যেতে দেওয়া হতো।
মাদক ব্যবসায়ে ব্যবহৃত ওই কম্পাউন্ডটি সিডনি থেকে ৩শ কিলোমিটার উত্তরে অবস্থিত। একটি ডেকের ভেতরে এমনভাবে আখড়াটি তৈরি করা হয়েছে যে বাইরে থেকে একেবারেই বোঝা যায় না যে ভেতরে কি হচ্ছে। ওই কম্পাউন্ডের লোকেরা সরু দরজা দিয়ে চলাচল করে। তবে বাইরের কারো পক্ষে সেখানে ঢোকা সম্ভব নয়। ওই কম্পাউন্ডে প্রায় ২শ ২৫টির মত গাঁজার গাছ রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
পুলিশ চলতি মাসে মাদক বিরোধী একটি অভিযান চালানোর সময় ওই আখড়াটি আবিষ্কার করে। অভিযানের সময় সেখানে আরো দুই শিশুকেও সেখানে দেখতে পায়। এদের বয়স এক ও নয়। মাদকের আখড়ার মধ্যেই তাদেরকে রাখা হয়েছিল। পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়েছে। গোয়েন্দা কর্মকর্তা পিটার এমসিকেন্না জানিয়েছেন, একটি ছোট কামরার মধ্যে শিশুদেরকে রাখা হয়েছিল। তাদেরকে বাইরে থেকে আটকে রাখা হয়েছিল।
বন্দি শিশুদের সঙ্গে সেখানকার লোকজন খুব খারাপ ব্যবহার করতো। তাদেরকে শুধুমাত্র খাবার সময় আর মাঝেমধ্যে একটু বের হতে দেওয়া হতো। শিশুদেরকে এ ধরনের পরিবেশে আটকে রাখা মারাত্মক অপরাধ বলে উল্লেখ করেন এই কর্মকর্তা। তিনি জানিয়েছেন, এক নারীসহ তিন জনের বিরুদ্ধে মাদক ব্যবস্থা এবং শিশুদের জোর করে আটকে রাখার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে স্থানীয় পুলিশ ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন তিনি।
পুলিশ জানিয়েছে, তারা একটি অভিযান চালানোর সময় মাদকের ওই আখড়াটি খুঁজে পান। পরে সেখানে তল্লাশি চালানোর সময় শিশুদেরকে সেখান থেকে উদ্ধার করেন। তিনটি জাহাজের পরিত্যক্ত অংশ একত্র করে ডেকের পেছনে এই গোপন আস্তানা তৈরি করা হয়েছে।