ঢাকাThursday , 24 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে হাসপাতালে আগুন, নিহত ৩১

Link Copied!

yamenআন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের বন্দর নগরী জিজানের এক হাসপাতালে বুধবার মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০৭ জন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সৌদি সিভিল ডিফেন্স বিভাগের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, বুধবার স্থানীয় সময় রাতআড়াইটার দিকে জিজান জেনারেল হাসপাতালে আগুন ধরে যায়। ভবনের দোতলা থেকে আগুনের সূত্রপাত। আগুনে ওই হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ও প্রসূতি বিভাগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দুটি বিভাগই ভবনটির দ্বিতীয়তলাতে অবস্থিত।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
আগুন লাগার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর কর্মীরা। তারা ওই হাসপাতাল ভবনে আটকে পড়া সকলকে উদ্ধার করেছে।আগুন নেভানোর কাজে মোতায়েন করা হয়েছিল দমকল বিভাগের কমপক্ষে ২০টি দলকে।