ঢাকাThursday , 24 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আলোকিত হচ্ছে সেই কলসুন্দর গ্রামটি

Link Copied!

PBS Logoনিজস্ব প্রতিবেদক : বিদ্যুতায়নের মাধ্যমে সেই কলসুন্দর গ্রামটি আলোকিত করতে যাচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এ কারণে নতুন বিদ্যুৎ সংযোগ সুবিধার আওতায় আসবে ১৯ জন কৃতি ফুটবলারসহ ৮০৩ পরিবার। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর আওতাধীন ধোবাউড়া উপজেলার ঐতিহ্যবাহী কলসুন্দর গ্রামটি আগামীকাল ২৬ ডিসেম্বর বিদ্যুতায়নের মাধ্যমে আলোকিত করা হচ্ছে। গত এপ্রিল মাসে নেপালে অনুষ্ঠিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা এএফসি কাপে কলসুন্দর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা ফুটবলে অসামান্য অবদান রাখায় ঐসব কৃতি ফুটবলারদের বাড়িসহ মোট ৮০৩ পরিবারে বিদ্যুৎ সংযোগ দিবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এএফসি কাপে ঐসব অদম্য ছাত্রীরা অসামান্য অবদান রাখলেও তাদের গ্রামে বিদ্যুৎ না থাকায় খেলা উপভোগ করতে পারেনি তাদের স্বজনসহ ঐ গ্রামের দর্শকরা। বিষয়টি সরকারের নজরে আসার সঙ্গে সঙ্গে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন-এর নির্দেশে গত নভেম্বর মাসেই ১৯ জন কৃতি ফুটবলারদের বাড়িসহ আশপাশের গ্রামে জরিপ কাজ চালায় বাপবিবোর্ড এবং দ্রুতগতিতে বিদ্যুৎ সংযোগের সকল প্রক্রিয়া সম্পন্ন করে। ১ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে ধোবাউড়া উপজেলার কলসুন্দর, গামারীতলা, পশ্চিম গামারীতলা, পঞ্চনন্দপুর, দক্ষিণ রানীপুর, মুক্তাগাছা, রামসিংহপুর, গৌরীপুর ও সোহাগীপাড়া গ্রামের ৮০৩ পরিবারে মোট ১৪.৮২৯ কিলোমিটার লাইন নির্মাণের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হবে। ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল মান্নান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন। ইতোপূর্বে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার মহিষের ডাঙ্গা গ্রামের কৃতিসন্তান বিশ্বখ্যাত ক্রিকেটার সৌম্য সরকারের বাড়িসহ মাত্র ১৫ দিনের মধ্যে ৩ কিলোমিটার লাইন নির্মাণের মাধ্যমে ১৪৫ পরিবারে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। অনুরূপভাবে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বয়রা গ্রামের কৃতি সন্তান বিশ্বখ্যাত ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ক্রিকেটে অসামান্য অবদান রাখায়  মাত্র ১৫ দিনের মধ্যে ৫ কিলোমিটার লাইন নির্মাণের মাধ্যমে ২৬৫ পরিবারে দ্রুত বিদ্যুৎ সংযোগ প্রদান করে বাপবিবোর্ড। এ ছাড়া অধুনালুপ্ত ছিটমহলে মাত্র ৬ মাসের মধ্যে ৩৪ কোটি টাকা ব্যয়ে ৩০৮ কিলোমিটার লাইন নির্মাণের মাধ্যমে ১১,৮৮২ পরিবারে বিদ্যুৎ সংযোগ দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।