ঢাকাWednesday , 23 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২২ দিন পর আয়কর দিলেন অর্থমন্ত্রী

Link Copied!

Muhitঅর্থনৈতিক প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২০১৫-১৬ করবর্ষে মোট ৫৫ হাজার ৮৭০ টাকা আয়কর জমা দিয়েছেন। নির্ধারিত সময়ের ২২ দিন পর আয়কর দিলেন অর্থমন্ত্রী। যদিও মুহিত নিজেই ‘রিটার্ন’ জমার সময় বাড়ানোর বিষয়টিকে নেতিবাচক বলে আসছেন।
বুধবার (২৩ ডিসেম্বর) সচিবালয়ে বেলা ১১টার দিকে কর অঞ্চল-৮ এ অনলাইনের মাধ্যমে আয়কর জমা দেন অর্থমন্ত্রী। এ সময় আয়কর কর অঞ্চল-৮ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একমাত্র এ কর অঞ্চলেই অনলাইনে আয়কর বিবরণী দাখিল করা যায়।
দাপ্তরিক ব্যস্ততার কারণে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি জানিয়ে মুহিত বলেন, ‘৩০ নভেম্বর আমি এক মাসের সময় চেয়ে আবেদন করেছিলাম। তারা (এনবিআর) সময় দিয়েছিল। আজ রিটার্ন সাবমিট করলাম।’
তিনি আরও বলেন, ‘অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা খুব সহজ। সকল তথ্য সঠিকভাবে দাখিল করলে এক মিনিটের মধ্যেই তা সম্পন্ন হবে। আমি গত ৫ বছরে ধরে অনলাইনে রিটার্ন জমা দিচ্ছি। আমি প্রথম ১৯৫৫ সালে আয়কর দিই।’
সাধারণত আয়কর বিবররণী দাখিল করার সময় হলো ৩০ সেপ্টেম্বর। তবে ব্যবসায়ী ও করদাতাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রতিবছরই সময় বাড়ে। এ বছরও সময় বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত সময় বাড়িয়েছিল এনবিআর। অনেকই এ সময়ের মধ্যেও আয়কর বিবরণী দাখিল করতে না পেরে আরও সময়ের আবেদন করে থাকেন। মুহিতও তাই করেছেন।
অর্থমন্ত্রী জানান, তার মোট সম্পদ এ বছর এক কোটি ৭৪ লাখ টাকা। গত বছর এটি ছিল এক কোটি ৭০ লাখ টাকার মতো। এ বছরে তার আয় ২৭ লাখ ৯৪ হাজার ৯৬৭ টাকা; যার মধ্যে করযোগ্য আয় ১০ লাখ ১৩ হাজার ৭২২ টাকা, যা গতবছর ছিল সাত লাখ টাকার মতো।
অর্থমন্ত্রীর মোট ইনকাম ট্যাক্স ১ লাখ ১৭ হাজার ৫৩৩ টাকা। এর ভেতর রিফান্ড পেয়েছেন ৬১ হাজার ৬০০ টাকা।