আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছর বিশ্বে নেপাল ভূমিকম্পসহ বেশ কয়েকটি বড় ধরনের প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ হয়েছিল। এসব দুর্যোগে ২৬ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এছাড়া আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে আরো ৮৫ বিলিয়ন মার্কিন ডলার। সুইজারল্যান্ডের এক আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে।
সুইস রে নামের ওই প্রতিষ্ঠানটি বলছে, চলতি বছর বিশ্বে যেসব দুর্যোগ বা দুর্ঘটনা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নেপালের ভূমিকম্প, চেন্নাইয়ের বন্যা, যুক্তরাষ্ট্রের ঘূর্ণিঝড় ও চীনের তিয়ানজিন বন্দরে বিস্ফোরণ। বছর শেষে এসব ঘটনায় আর্থিক লোকসানের পরিমাণ গিয়ে দাঁড়াবে ৮৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে যা গতবছরের তুলনায় অনেক কম। এর মধ্যে বীমাকৃত সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ হচ্ছে ৩২ বিলিয়ন। গতবছর এই খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল আরো বেশি অর্থাৎ ৩৫ বিলিয়ন।
২০১৪ সালে বিভিন্ন দুর্যোগে ১১৩ বিলিয়ন ডলারের মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছিল। তবে প্রাণহানির দিক দিয়ে ২০১৪ সালকে ছাড়িয়ে গেছে এবারের দুর্যোগ। চলতি বছর দুর্যোগে ২৬ হাজার মানুষ মারা গেছে। প্রাণহানির এই সংখ্যা গতবছরের চাইতে দ্বিগুণ।
২০১৫ সালে যেসব আর্থিক ক্ষতি হয়েছে তার মধ্যে মানবসৃষ্ট দুর্যোগেই খোয়া গেছে সিংহ ভাগ অর্থাৎ ৭৪ বিলিয়ন ডলার। চলতি বছর মোট আর্থিক ক্ষতির পরিমাণ হচ্ছে ৮৫ বিলিয়ন ডলার। প্রাকৃতিক বা মানুবসৃষ্ট এই দু ধরনের দুর্যোগের ক্ষেত্রেই এগিয়ে রয়েছে এশিয়া। ২০১৫ সালে এই মহাদেশে নেপাল ভূমিকম্প ও তিয়ানজিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই দুটিই ছিল বছরের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। এপ্রিলে হওয়া ওই ভূমিকম্পে নিহত হয়েছিল নয় হাজারের বেশি মানুষ। অন্যদিকে ১২ আগস্ট অনুষ্ঠিত তিয়ানজিন বিস্ফোরণে দেড়শ’র বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

