ঢাকাWednesday , 23 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আয়লানের পর মারা গেছে আরো ৭৪ শরণার্থী শিশু

Link Copied!

ainalআন্তর্জাতিক ডেস্ক : বুধবার গ্রিসের আজিয়ান দ্বীপের কাছে নৌ দুর্ঘটনায় মারা গেছে আরো ১০ অভিবাসন প্রত্যাশী। এদের মধ্যে পাঁচজনই শিশু। এ নিয়ে আইলান কুর্দির পর মারা গেছে ৭৪ জন শিশু।
গত ২ সেপ্টেম্বর তুরস্কের সমুদ্রতটে ভেসে ওঠেছিল সিরিয়ার তিন বছরের শিশু আয়লানের মৃত্যুদেহ। যুদ্ধ থেকে বাঁচতে বাবা-মায়ের সঙ্গে ইউরোপের উদ্দেশে পাড়ি জমিয়েছিল সে। কিন্তু সাগরে তাদের নৌকাটি ডুবে গেলে মা ও ছোট ভায়ের সঙ্গে মারা যায় সে। পড়ে কুর্দি সমুদ্রতটে ভেসে ওঠে শিশুটির মৃতুদেহ। তার নিথর দেহের ছবি প্রকাশিত হয়েছিল গোটা বিশ্বের সংবাদ মাধ্যমে যা ব্যাপক আলোড়ন তুলেছিল। তখন বেশ কিছু দেশ শরণার্থীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তাদের আশ্রয় দেয়ার ঘোষণাও দিয়েছিল। দুর্ঘটনা এড়াতে বেড় কিছু নতুন আইন করেছিল আন্তর্জাতি সংস্থাগুলো। কিন্তু অবস্থার তেমন কোনো পরিবর্তন ঘটেনি। এখনো আজিয়ান সাগরে শরণার্থী বোঝাই নৌকাডুবির ঘটনা নিয়মিতই ঘটছে।
মঙ্গলবার রাতে ‘সেভ দ্য চিলড্রেন’ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে আজিয়ান সাগর পাড় হতে গিয়ে গত প্রায় দু মাসে মারা গেছে আরো ৭০টির বেশি শিশু। নিখোঁজ হয়েছে আরো ৩৪ জন। এই শীত মৌসুমেও ভয়াবহ হয়ে ওঠেছে সাগরটি। তুরস্ক থেকে শর্টকার্ট গ্রিস পৌঁছুতে এই সাগরটি ব্যবহার করে থাকে মধ্যপ্রাচ্যের শরণার্থীরা।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ সেপ্টেম্বর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত  তুরস্ক থেকে গ্রিস আসার সময় বিভিন্ন নৌকাডুবিতে মারা গেছে ৫৯টি শিশু। মঙ্গলবার রাতের দুর্ঘটনায় মারা গেছে আরো ৫ শিশু। এ নিয়ে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭৪।