ঢাকাWednesday , 23 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মস্কো সফরে মোদি

Link Copied!

Modiআন্তর্জাতিক ডেস্ক : বুধবার মস্কো যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুদিনের এ সফরে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। ওই বৈঠকে দুই নেতা প্রতিরক্ষা ও পরমাণু শক্তির ওপর বেশ কয়েকটি চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন বলে সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
এ সফর সম্পর্কে ভারতের পররাষ্ট্র বিষয়ক সুব্রামনিয়াম জয়শঙ্কর সাংবাদিকদের জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রীর রাশিয়া সফরকালে প্রতিরক্ষা বিষয়ক একাধিক চুক্তি স্বাক্ষরিত হবে বলে আমরা আশা করছি।’
তিনি আরো জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মোদি প্রতিরক্ষা ও পারমাণবিক শক্তি বিষয়ক সহযোগিতা নিয়ে আলাপ করবেন। ভারতের অন্যতম সামরিক ও কৌশলগত অংশীদার হচ্ছে রাশিয়া। দিল্লি বরাবরই সামরিক অস্ত্র ও সরঞ্জমাদি ক্রয়ের ক্ষেত্রে রাশিয়াকেই প্রাধান্য দিয়ে থাকে। মাত্র গত সপ্তাহেই রাশিয়ার কাছ থেকে ৪০ হাজার কোটি রুপির আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এস-৪০০ ক্রয় করেছিল ভারতের প্রতিরক্ষা দপ্তর।
ব্যবসা বাণিজ্যের দিক দিয়েও দু দেশের মধ্যকার সহযোগিতা বিষয়টি লক্ষণীয়। বর্তমানে রাশিয়া ও ভারতের মধ্যে ১০ বিলিয়ন মার্কিন ডলারের লেনদেন হয়ে থাকে। কিন্তু আগামী ১০ বছরে তারা দ্বিপক্ষিক বাণিজ্যিক বিনিময় ৩ গুণ অর্থাৎ ৩০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে চাইছে।
বৃহস্পতিবারের বৈঠকে মোদি-পুতিন সিরিয়া পরিস্থিতি এবং সন্ত্রাসবাদ মোকাবেলা নিয়ে মত বিনিময় করবেন বলেও জয়শঙ্কর জানিয়েছেন।