আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় মার্স ভাইরাস নেই বলে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে। এর আগে এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটিতে মার্স ভাইরাসে মোট ৩৬ জনের মৃত্যু হয়েছিল। এ ঘটনায় গোটা দেশজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।
বুধবার সিউলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ ভাইরাসে আক্রান্ত হওয়ার আর কোনো ঝুঁকি নেই। গত মে মাসে দক্ষিণ কোরিয়ায় প্রথম মার্স ভাইরাস ধরা পড়ার প্রায় সাত মাস পর এ ঘোষণা দেয়া হল। ২০১২ সালে প্রথম সৌদি আরবে এ ভাইরাস ছড়িয়ে পড়তে দেখা যায়।

