ঢাকাTuesday , 22 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেপালি নারীকে গণধর্ষণ: ৭ আসামির মৃত্যুদণ্ড

Link Copied!

gavel-dreamstime_1437513আন্তর্জাতিক ডেস্ক : ভারতে নেপালি নারীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত সাত জনকে মৃত্যুদন্ড দিয়েছে হরিয়ানার একটি বিশেষ আদালত। গত ফেব্রুয়ারিতে ওই লোমহর্ষক ধর্ষণের শিকার হয়ে প্রাণ হারিয়েছিলেন মানসিক ভারসাম্যহীন ওই নারী।
সোমবার ওই গণধর্ষণ মামলায় আটক আটজনের মধ্যে অভিযুক্ত সাতজনকেই মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। তবে মামলার এক আসামির বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। ১৭ বছরের ওই কিশোরের বিচার চলছে হরিয়ানার জুবেলিন (কিশোর)আদালতে।
এর আগে গত ১৮ ডিসেম্বর বিচারক সীমা সিঙ্ঘাল সকল প্রমাণের ওপর ভিত্তি করে দোষীদের নাম ঘোষনা করে। তাদের মধ্যে একজন হলেন নেপালের নাগরিক যার নাম সন্তোষ কুমার। সোমবার তাকে যাবজ্জীবন দিয়েছে হরিয়ানার ওই আদালত।
চলতি বছরের গোড়ার দিকে চিকিৎসার জন্য ভারতে এসে গনধর্ষনের শিকার হয়েছিলেন ওই নেপালি নারী। গত চার ফেব্রুয়ারী হরিয়ানার বাহু আকবরপুর গ্রাম থেকে তার মৃত দেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জানায়, ধর্ষনের পর তাকে হত্যা করা হয়েছে। ভারি কিছু দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছিল। তবে হত্যার আগে তার ওপর চালানো হয়েছিল নানা পাশবিক অত্যাচার। হত্যার পর জঙ্গলে ফেলে রাখায় তার মৃতেদেহের অর্ধেক খেয়ে নিয়েছিল বন্যপ্রাণিরা। ফলে তার প্রধান প্রধান  অঙ্গগুলো খুঁজে পাওয়া যায়নি।