ঢাকাTuesday , 22 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২ ‘যুদ্ধাপরাধীর’ বিরুদ্ধে অভিযোগ আমলে

Link Copied!

Tribunalনিজস্ব প্রতিবেদক : ৭১ মানবতাবিরোধী অপরাধের মামলায় শরিয়তপুর জেলার পালং খানান থেকে আটক সোলায়মান মোল্লাসহ পালাতক ইদ্রিস আলীর বিরুদ্ধে আনীত ৪টি অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেন।
এসময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন- প্রসিকিউটর সৈয়দ হাইদার আলী, কেশ শাহা, শেখ মুশফেক কবির, আবুল কালাম আজাদ প্রমুখ। অন্যদিকে আসামি সোলায়মান মোল্লার পক্ষে উপস্থিত ছিলেন তার আইনজীবী গাজী এম এইচ তামিম।
আনুষ্ঠানিক আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়া শেষে মামলার পরবর্তী আদেশের জন্য আগামী ৮ ফ্রেবুয়ারি দিন নির্ধারণ করছেন ট্রাইব্যুনাল।
আসামির বিরুদ্ধে আনা অভিযোগ ৪টি অভিযোগ হলো-
১. একাত্তরের ২২ মে আটক, নির্যাতন, লুট, গণহত্যা।
২. ২৩ মে থেকে ২৬ মের মধ্যে গণহত্যা, ধর্ষণ।
৩. জুন মাসের যে কোনো সময় নির্যাতন, হত্যা।
৪. ২৫ মার্চ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে হিন্দুদের দেশ ত্যাগে বাধ্য করা, গণহত্যা, ধর্ষণের অভিযোগ আনা হয়।