ঢাকাTuesday , 22 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Link Copied!

bsfঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে হরিপুর বাসালগান সীমান্তে বিএসএফের গুলিতে হেমন্ত (৩২) নামে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়। তবে নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
দিনাজপুর বিজিবি ৪২ ব্যাটালিয়ন সূত্র জানায়, কাঁটাতারের বেড়া কেটে অবৈধ অনুপ্রবেশের সময় বাংলাদেশি গরু ব্যবসায়ী হেমন্ত বিএসএফের গুলিতে নিহত হন।
৪২ বিজিবি অধিনায়ক লে কর্নেল আখতার ইকবাল টেলিফোনে এ খবর নিশ্চিত করে জানান, ভোরের দিকে সীমান্তের ৩৫১নং পিলারের কাছে গরু চোরাচালানকারী হেমন্ত কাঁটাতারের বেড়া কেটে সীমান্তে ঢোকার চেষ্টা করলে বিএসএফের ভারতের উত্তর দিনাজপুর জেলার বড়গাঁও ক্যাম্পের এডহক টহল দল টের পেয়ে ৩ রাউন্ড গুলি করলে ঘটনাস্থলেই হেমন্ত মারা যান।
তিনি জানান, ফ্লাগ মিটিং ও ঘটনাস্থল পরিদর্শনের জন্য তিনি এখন বশালগাঁও সীমান্ত অতিক্রম করছেন। লাশ ফেরত প্রশ্নে তিনি বলেন, ‘সব ধরনের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষ করে লাশ ফেরত পেতে বুধবার পর্যন্ত সময় লাগতে পারে।’