ঢাকাMonday , 21 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আরো পারমাণবিক অস্ত্র বানাবে রাশিয়া

Link Copied!

Putinআন্তর্জাতিক ডেস্ক : আরো পারমাণবিক অস্ত্র বানানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, রাশিয়া পারমাণবিক অস্ত্র তৈরি অব্যাহত রাখবে। তবে তারা এসব অস্ত্র ব্যবহার করতে চায় না। তবে তার এই বক্তব্যের মধ্য দিয়ে এটা স্পষ্ট যে রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্র ক্ষেত্রকে আরো শক্তিশালী ও সমৃদ্ধ করতে যাচ্ছে।
স্থানীয় স্টেট টেলিভিশনে ‘ওয়ার্ল্ড অর্ডার’ নামে একটি ডকুমেন্টারিতে রুশ নেতা এ ধরনের মন্তব্য করেছেন। তবে তার মতে তার দেশ কোনো হামলার জন্য বা অপ্রয়োজনীয় কোনো ক্ষেত্রে ব্যবহারের জন্য এসব পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। তারা নিজেদের নিরাপত্তা এবং পরমাণু নীতির ওপর ভিত্তি করেই পারমাণবিক অস্ত্র তৈরি করছে।
এক্ষেত্রে বোমা, আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আইসিবিএমের সাবমেরিন চালুকে উল্লেখ করে বলেন তিনি জানিয়েছেন, ‘আমাদের পারমাণবিক নীতির ‍ওপর ভিত্তি করেই পরমাণু অস্ত্র তৈরি করা হচ্ছে।’