ঢাকাMonday , 21 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ায় দাবানল: জরুরি অবস্থা জারি

Link Copied!

fire-in-chileআন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ায় দাবানলের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দাবানলের কারণে দেশটির পশ্চিমাঞ্চলীয় ওয়াটেল গ্রোভ, কালামুন্ডা, ওয়েলসপোল রোডের কাছাকাছি এলাকা, গেভোয়ার রোড, ভিক্টোরিয়া রোড এবং টোনকিন হাইওয়ে রোডে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
অগ্নি এবং জরুরি সেবা (ডিএফইএস) দপ্তরের তথ্য অনুযায়ী বাউন্ডারি রোড, ব্রেন্টউড রোড, জনসন রোড, ক্রিসটাল রোড, ব্রোক রোড এবং ফিলেমন কোর্টের বাড়ি-ঘরগুলো সবচেয়ে বেশি আতঙ্কের মধ্যে রয়েছে। সেখানে হেলিকপ্টারে করে মানুষ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে।
ডিএফইএস সাধারণ জনগনকে পরামর্শ দিয়েছে যেন কেউ দাবানলের কাছাকাছি অবস্থান না করে। আর নিজেদেরকে নিরাপদে রাখার চেষ্টা করতে হবে। তাছাড়া ঘর থেকে বের হওয়ার জন্য দু’দিকে দরজা ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া বাড়িতে আগুন ধরে গেলে একটুও বিলম্ব না করে বের হয়ে যেতে বলা হয়েছে। আগুন থেকে রক্ষা পেতে আগুন নিরোধক পোশাক পরার পরামর্শ দেয়া হয়েছে। সেক্ষেত্রে তুলা বা পশমের তৈরি পোশাকই সবচেয়ে ভাল।
কেনয়িক এলাকার ব্রেন্টউড রোডে দাবানল শুরু হয়েছিল। পরে এটি টোনকিন হাইওয়েতে ছড়িয়ে পড়ে। পরে ওই এলাকার অনেক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। দাবানলে অনেক বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।