ঢাকাMonday , 21 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গৃহকর্মী সুরক্ষা নীতিমালা মন্ত্রিসভায় অনুমোদন
ছুটি, বিনোদন, বিশ্রাম পাবেন গৃহকর্মীরা

Link Copied!

Cabinetনিজস্ব প্রতিবেদক : গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণনীতি ২০১৫ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
তিনি জানান, গৃহকর্মীরা মাতৃত্বকালীন ছুটি পাবেন ১৬ সপ্তাহ। শ্রম আইনের আলোকে অন্যান্য ছুটি, বিশ্রাম এবং বিনোদনের ব্যবস্থা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করবেন গৃহকর্তা।
গৃহকর্মী ও গৃহকর্তা আলোচনা সাপেক্ষে বেতন কাঠামো নিশ্চিত করবেন। গৃহকর্মীদের কোনো রকম ভয়-ভীতি প্রদর্শন করা এবং হয়রানি করা যাবে না। কেউ করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো জানান, গৃহকর্মী ছেলে হোক মেয়ে হোক এ নীতিতে তাদের সুরক্ষার কথা বলা হয়েছে। ১৪ বছর বয়সী গৃহকর্মীরা হালকা কাজ আর ১৮ বছর বয়সীরা সব ধরনের কাজ করবে। শ্রমনীতি অনুযায়ী গৃহকর্মীদের জন্য একটা হেল্প লাইন চালু করা হবে।