ঢাকাMonday , 21 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন

Link Copied!

cabinetনিজস্ব প্রতিবেদক : দশম জাতীয় সংসদে ২০১৬ সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি কর্তৃক প্রদেয় ভাষণের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। সেইসঙ্গে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা,  বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, এশিয়ান ইনফ্রাস্টাকচার ইনভেস্টমেন্ট আইন ২০১৫, ক্ষদ্র ও কুটির শিল্প করপোরেশন আইন, ক্যাপিটাল সাবসক্রিবশন এবং পেইড ইন অংশে অর্থ পরিশোধের প্রস্তাবের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার সাপ্তাহিক নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সংসদে ২০১৬ সালে রাষ্ট্রপতির ভাষণের খসরা মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। তবে, কিছু ধারা সংযোজন বিয়োজনের প্রয়োজন হতে পারে। এজন্য বিভিন্ন মন্ত্রণালয়কে দুই থেকে তিন দিন সময় দেয়া হয়েছ। তাদের সংশোধনী যোগ করার পর এটি চূড়ান্ত অনুমোদন করা হবে।’
মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-২০১৫ এর আইন চূড়ান্ত করেছে। এ সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রাইভেটাইজেশন কমিশন এবং বিনিয়োগ বোর্ড একত্রিত করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন করা হয়েছে। এবং এটি চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।’
এদিকে এশিয়ান ইনফ্রাস্টাকচার ইনভেস্টমেন্ট আইন-২০১৫ এর খসরার নীতিগত অনুমোদন ও ক্যাপিটাল সাবসক্রিবশন এবং পেইড ইন অংশে অর্থ পরিশোধের প্রস্তাবও অনুমোদন করেছে মন্ত্রিসভা। এছাড়া বাংলাদেশ ক্ষদ্র ও কুটির শিল্প করপোরেশন আইন ২০১৫ এর খসরা চূড়ান্ত অনুমোদন কার হয়েছে। এ আইনটি ১৯৫৭ সালে প্রণীত হয়েছিল। বর্তমানে এটি বাংলায় অনুবাদ করে আপডেট করে পেশ করলে মন্ত্রিসভা তা অনুমোদন করে।