ঢাকাMonday , 21 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পৌর নির্বাচনে সেনা মোতায়েনের মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি

Link Copied!

jabed-aliটাঙ্গাইল প্রতিনিধি : পৌরসভা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. জাবেদ আলী।
সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে টাঙ্গাইলের ৮টি পৌরসভা নির্বচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান।
এ সময় তিনি বলেন, ‘সকল প্রার্থীই সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন। তাই সুষ্ঠু, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে যা যা করা প্রয়োজন সকলের সহযোগিতায় তার সবই করা হবে।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তার সর্বোচ্চ শাস্তি ৬ মাসের জেল হতে পারে। ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের প্রবেশে আলাদা কোনো নীতিমালা করা হয়নি। তবে ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের যাতে অসুবিধা না হয় সেজন্য সাংবাদিক ও পর্যবেক্ষকদের লক্ষ্য রাখতে হবে।’
জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার হোসেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সৈয়দ মো. খুরশিদ আনোয়ার, জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলামসহ পৌর নির্বাচনের মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।