ঢাকাSunday , 20 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শরণার্থীদের স্বাগত জানাতে মোহাম্মদের (স.) সঙ্গীত

Link Copied!

Refugeesআন্তর্জাতিক ডেস্ক : সিরীয় শরণার্থীদের বহনকারী প্রথম বিমানটি বৃহস্পতিবার কানাডার টরেন্টো শহরে অবতরণ করেছে। ১৬৩ জনের ওই শরণার্থী দলটিকে অভ্যর্থণা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বয়ং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
এসব শরণার্থীদের স্বাগত জানাতে শুক্রবার টরেন্টোতে ব্যতিক্রমী এক কনসার্টের আয়োজন করেছিল কানাডীয় শিশুরা। তারা একটি আরবী সঙ্গীতের মাধ্যমে সিরীয় শরণার্থীদের স্বাগত জানায়। ওই গানের প্রথম লাইন ছিল,‘তালা আল বদরু’। ইসলামের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ সঙ্গীত হিসেবে বিবেচিত। মহানবী হজরত মুহাম্মদের (সঃ) মদিনা হিজরতের সময় তাকে স্বাগত জানিয়ে এই গান গেয়েছিল মদিনার আনসাররা। ৬২২ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় আশ্রয় নিয়েছিলেন  হজরত মুহাম্মদ (সঃ)। তখন থেকেই হিজরি সালের শুরু।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, শিশুদের কণ্ঠে ঐতিহ্যবাহী গানটি শুনে আবেগে আপ্লুত হয়ে পড়েছিলেন দর্শকরা। অনেক শরণার্থীকে তখন কাঁদতেও দেখা যায়। ওই আরবি গানের বাংলা অর্থ নিচে দেয়া হল:
‘ওহ, আমাদের আকাশে শ্বেত চন্দ্র উদয় হয়েছে
ওয়াদা উপত্যকা থেকে উদিত হয়েছে সে
তার এই উদারতায় আমরা কৃতজ্ঞ
আল্লার ইচ্ছাতেই তিনি আমাদের মাঝে ঠাঁই নিয়েছেন।
আপনি আমাদের মাঝে এসেছেন
এসেছেন আল্লাহর বশ্যতা স্বীকারের বাণী নিয়ে
আপনার আগমন এ শহরকে করেছে মহিমান্বিত
আল্লাহর পথে আহ্বানকারীকে আমাদের মাঝে সুস্বাগত!’