ঢাকাSunday , 20 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইএস পরাস্ত হলে স্থান নিতে প্রস্তুত ১৫ জঙ্গি সংগঠন

Link Copied!

issআন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব সম্প্রদায়ের জন্য এখন সবচাইতে বড় বিপদের খবর হলো, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)র মতবাদ ধারণ করার পরও যেসব সংগঠনকে অবহেলা করা হচ্ছে। অথচ ইসলামিক স্টেট পরাস্ত হলেও অন্তত ১৫টি বিদ্রোহী সংগঠন তাদের স্থলাভিষিক্ত হওয়ার জন্য ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। এমনটিই উঠে এসেছে এক সমীক্ষায়।
সেন্টার অন রিলিজিয়ন অ্যান্ড জিওপলিটিকস নামের একটি সংস্থা এ সমীক্ষা করেছে। আর এই গবেষণা প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত রয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।
সম্প্রতি সিরিয়া ও ইরাকে বিমান হামলা জোরদার করেছে পশ্চিমা দেশগুলো। কিন্তু সংস্থাটি বলছে, শুধুমাত্র আইএস’র উপর দৃষ্টি রেখে কৌশলগত ব্যর্থতার ঝুঁকি নিচ্ছে পশ্চিমারা। সিরিয়ার যতো বিদ্রোহী রয়েছে তাদের অন্তত ৬০ শতাংশকেই ইসলামপন্থি হিসেবে চিহ্নিত করা যায়।
তাই আইএসের সামরিক শাখাকে পরাস্ত করার মাধ্যমে বিশ্বব্যাপী চলমান জিহাদকে শেষ করা যাবে না। কারণ আইএস যদি হেরে যায়, তাহলে এটির যোদ্ধারা ছড়িয়ে পড়বে এবং তারা অন্যান্য চরমপন্থিদের সাথে মিলে সিরিয়ার বাইরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাবে।