ঢাকাSunday , 20 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইন্দোনেশিয়ায় সামরিক বিমান বিধ্বস্তঃ নিহত ২

Link Copied!

Bimanআন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভায় রোববার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এএফপি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়,  যুদ্ধবিমানটি আকাশে মহড়া দেয়ার সময় দ্রুত গতিতে মাটিতে নামার সময় অদৃশ্য হয়ে যায়। এর কয়েক সেকেন্ড পরই মোটা কালো ধোঁয়ার কুন্ডলী দেখা যায়। জাভার ইয়োগিয়াকারতা শহরে ওই দুর্ঘটনাটি ঘটে।
ইন্দোনেশিয়ার বিমান বাহিনীর মুখপাত্র ডিউই বাদারমান্তো টি-৫০ গোল্ডেন ইগল জঙ্গি বিমানটি বিধ্বস্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি স্থানীয় সংবাদ মাধ্যম দেতিককে  বলেছেন, মহড়া দেয়ার সময় বিমানটি বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় বিমানের দুই চালক নিহত হয়েছে বলেও তিনি জানিয়েছেন। তিনি ওয়েবসাইট ভিত্তিক বলেন, ‘এই ঘটনায় দুই চালক নিহত হয়েছে।’
গত জুন মাসে সুমাত্র দ্বীপের মেদান শহরের আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছিল হাকিউলিস সি-১৩০ বিমানটি। ওই দুর্ঘটনায় ১৪২ জন প্রাণ হারিয়েছিল।