ঢাকাSaturday , 19 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বুধবার শুরু হ‌চ্ছে আবাসন মেলা

Link Copied!

house-fairঅর্থনৈতিক প্রতিবেদক : আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিহ্যাবের উদ্যোগে আগামী বুধবার শুরু হচ্ছে পাঁচ দিনের আবাসন মেলা। রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৩ ডি‌সেম্বর মেলা শুরু হয়ে চল‌বে ২৭ ডি‌সেম্বর পর্যন্ত।
শ‌নিবার দুপু‌রে রাজধানীর হো‌টেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে আবাসন মেলার বিস্তারিত জানান এর আয়োজক রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নেতারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন রিহ্যাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও মেলা আ‌য়োজক‌ ক‌মি‌টির চেয়ারম্যান রবিউল হক।
সংবাদ স‌ম্মেল‌নে জানানো হয়, এবারের মেলায় ১৫০টি স্টল নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। কো-স্পন্সর হিসেবে থাকছে ১৬টি প্রতিষ্ঠান। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশমূল্য একজনের জন্য ৫০ টাকা ও মাল্টিপল এন্ট্রি ফি ১০০ টাকা। প্রবেশ টিকিটে থাকবে আকর্ষণীয় র‌্যাফল ড্র। টিকিট বিক্রয় লব্ধ অর্থ পরে সমাজকল্যাণ কাজে ব্যয় করা হবে।