আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় রুশ বিমান হামলায় ৩২ বেসামরিক নিহত হয়েছে। এদের মধ্যে প্রায় অর্ধেকই নারী ও শিশু। ওই হামলায় আরো বহু মানুষ আহত হয়েছে। দেশটিতে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার প্রায় তিনটি এলাকায় ওই হামলা চালানো হয়েছিল।
পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আবদেল রেহমান জানিয়েছেন, সিরিয়ার রাজধানী রাক্কা, আজাজ শহর এবং আলেপ্পো প্রদেশের আল বাব শহরে দায়েসকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছিল। নিহতদের মধ্যে ছয় শিশু এবং ১১ নারী ছিল। ওই হামরায় বহু মানুষ আহত হয়েছেন। তবে ওই তিন এলাকায় হামলার ঘটনায় কোনো জঙ্গিই নিহত হয়নি।
আবদেল রেহমান জানিয়েছেন, সেপ্টেম্বরের ৩০ তারিখ থেকে শুরু হওয়া রাশিয়ার বিমান হামলায় এ পর্যন্ত প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে ৬শ ৩৫ জনই বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে দায়েসের ৫শ ২৬ সদস্য এবং বিরোধী বিদ্রোহী যোদ্ধাদের ৭শ ৩৯ জন সদস্য ছিল বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থাটি।

