ঢাকাSaturday , 19 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইএসের অর্থায়ন বন্ধে জাতিসংঘে প্রস্তাব পাস

Link Copied!

issআন্তর্জাতিক ডেস্ক : জঙ্গি সংগঠন আইএসসহ জাতিসংঘের তালিকাভুক্ত বিশ্বের অন্যান্য সন্ত্রাসী সংগঠনের অর্থের উৎস বন্ধ করতে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাস করেছে সংস্থাটির নিরাপত্তা পরিষদ।
নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘের সদরদপ্তরে নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর অর্থমন্ত্রীদের প্রথম বৈঠকে মুক্তিপণ প্রতিরোধসহ আইএসের অর্থের সব উৎস বন্ধে এই পদক্ষেপ নেয়া হয়।
সংগঠনটির অর্থসহায়তা বন্ধ করা থেকে শুরু করে মানবতাবাদি বিভিন্ন কাজের নামে তাদের অর্থ দেয়া বন্ধ করা এবং আইএস ও আল কায়েদা সদস্যদের তালিকা হালনাগাদ করতে কঠোর পদক্ষেপ নেয়ার জন্য সদস্যদের প্রতি আহ্বান জানায় নিরাপত্তা পরিষদ।
আইএসকে আল কায়েদার উপদল হিসেবে আখ্যায়িত করে জাতিসংঘ জানায়, আইএস কিংবা আল কায়েদাকে সমর্থনকারী কোনো ব্যক্তি বা গোষ্ঠি জাতিসংঘের অবরোধের সম্মুখীন হবে। তাদের সম্পদ জব্দ করা হবে, ভ্রমণ ও অস্ত্র নিষেধাজ্ঞা দেয়া হবে।
বৈঠকের শুরুতে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, ‘আইএস তাদের সহিংস ও ভয়াবহ কর্মকাণ্ডে ব্যবহারের জন্য খুব দ্রুত সম্পদ অর্জন করছে এবং সফল হচ্ছে। আইএস তাদের ঘৃণ্য প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং নৃশংস তৎপরতা অব্যাহত রেখেছে। তাই তাদের আরও ক্ষতিকর কাজ থেকে বিরত রাখতে ও তাদের সম্পদ সংগ্রহ প্রতিরোধ করতে আমাদের বিভিন্ন বাহিনীতে যোগ দিতে হবে।’
তথ্য আদান প্রদানে সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান বান কি মুন।
যুক্তরাষ্ট্রের দেয়া তথ্য অনুসারে, চলতি মাসের শুরুর দিকে ইরাক এবং সিরিয়াতে ব্যাংক লুট ও কালো বাজারে তেল বিক্রি থেকে আইএসের আয় হয়েছে ১৫০ কোটি ডলার।