ঢাকাFriday , 18 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইএস সবচেয়ে সম্পদশালী জঙ্গি সংগঠন

Link Copied!

ISsআন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে সাম্প্রতিক সময়ে সবচেয়ে ক্ষমতাধর জঙ্গি সংগঠন হচ্ছে আইএস। এই সংগঠনটি পৃথিবীর সবচেয়ে সম্পদশালী সংগঠনগুলোর মধ্যে অন্যতম। আর হবেই বা না কেন? তাদের মাসিক আয় যে প্রায় ৮ কোটি মার্কিন ডলার।
ইরাক এবং সিরিয়ায় হামলা চালিয়ে অনেক বড় বড় তেল ক্ষেত্র দখল করেছে আইএস। সেই এলাকাগুলোর পুরোপুরি নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। তেল বিক্রি করে প্রতিদিন তারা প্রায় ১৫ লাখ ডলার আয় করছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি।
আইএসের দখলকৃত তেল ক্ষেত্রগুলো থেকে প্রতিদিন প্রায় ৪০ হাজার ব্যারেল তেল উত্তোলন করা হয়। কিন্তু সেই তেল তারা কাদের কাছে পাচার করছে সে বিষয়টি নিশ্চিত নয়। কারা এই জঙ্গি সংগঠনটির কাছ থেকে তেল নিয়ে তাদের কোটি কোটি টাকা আয়ের সুযোগ করে দিচ্ছে এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে।
আর এ কারণেই এই সংগঠনটি যেনো কোনো মতেই তেল পাচার করে অর্থ সংগ্রহ করতে না পারে সে বিষয়টি নিশ্চিত করতে একটি প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য দেশের অর্থমন্ত্রীরা। তবে এর আগে ১৯৯৯ সালে আল-কায়েদার অর্থ উৎস বন্ধ করতে যেসব প্রস্তাব গ্রহণ করা হয়েছিল সেগুলোর ওপর ভিত্তি করেই আইএস-এর বিরুদ্ধে এই প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
তবে সম্প্রতি দু’টি অভিযোগ উঠেছে আইএসের বিরুদ্ধে একটি হচ্ছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ দালালদের সহযোগিতায় আইএসের কাছ থেকে তেল কিনছে। অপরদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবী তুরস্ক আইএসের কাছ থেকে তেল কিনে তাদেরকে যুদ্ধের অস্ত্র যোগান দিতে সাহায্য করছে। তার মতে, এ বিষয়ে তার কাছে যথেষ্ট প্রমাণও রয়েছে।
এই প্রথম কোনো প্রস্তাব গ্রহণের জন্য বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর অর্থমন্ত্রীরা। আইএস যেন কোনো ভাবেই অর্থ উপার্জন করে তা দিয়ে যুদ্ধ চালাতে না পারে এবং মধ্যপ্রাচ্যের তেল অবৈধভাবে পাচার করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে চায় নিরাপত্তা পরিষদের দেশগুলো।