ঢাকাFriday , 18 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আল কায়েদার দুই ভারতীয় নেতা গ্রেফতার

Link Copied!

Arrestআন্তর্জাতিক ডেস্ক : ভারতে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট দুই ভারতীয় নেতাকে গ্রেফতার করা হয়েছে। শীর্ষ নেতা মুহাম্মদ আসিফকে প্রথম গ্রেফতার করা হয়। তিনি তার ঘনিষ্ঠ এক ব্যক্তির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেসময় দিল্লির একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তাকে গ্রেপ্তারের সূত্র ধরে পুলিশ অপর এক শীর্ষ নেতাকেও গ্রেফতার করেছে বলে জানা গেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী, দ্বিতীয় ব্যক্তি আল-কায়েদার সোশ্যাল মিডিয়া পরিচালনা করছিলেন। ভারতীয় উপমহাদেশে এক বছর আগে আল-কায়েদার শাখা প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছিল।
ওই ঘটনার পরপরই ভারতে নিরাপত্তা বাহিনী ও পুলিশ তৎপর হয়ে ওঠে। পুলিশের ধারণা গ্রেফতার হওয়া দুজনের কাছ থেকে ভারতের অভ্যন্তরে এবং প্রতিবেশী দেশগুলোতে আল-কায়েদার কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পাওয়া যাবে। মুহাম্মদ আসিফ ভারতীয় উপমহাদেশে আল-কায়েদার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। তিনি আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্ত এলাকায় সামরিক শিবিরে প্রশিক্ষণ নিয়েছেন। তিনি আল কায়েদার সঙ্গে খুবই সক্রিয়। তাই তার কাছ থেকে  আল কায়েদার অভ্যন্তরিন অনেক তথ্য পাওয়া যাবে বলে আশা করছে পুলিশ।