ঢাকাThursday , 17 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে অবস্থানরত যুদ্ধাপরাধীদের বিচার হবে

Link Copied!

Kamalসাভার প্রতিনিধি : পাকিস্তানে অবস্থানরত বাংলাদেশি যুদ্ধাপরাধীদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার সকালে আশুলিয়ার শ্রীপুরে শিল্প পুলিশ-১ এর কার্যালয়ে শিল্প পুলিশ সদস্যদের প্রশিক্ষণ শিবিরের সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
তিনি বলেন,‘মুক্তিযুদ্ধ পরবর্তীকালীন সময়ে শিমলা চুক্তি অনুযায়ী পাকিস্তানে অবস্থানরত ১৯৫ জন যুদ্ধাপরাধীর বিচার প্রক্রিয়ার কাজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইতোমধ্যে শুরু করা হয়েছে।’
তিনি আরো বলেন,‘বর্তমানে বাংলাদেশ সরকার কোনো অপরাধকেই প্রশ্রয় দেয়না। তাই অবিলম্বে সকল অপরাধীদের বিচার করা হবে।’
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সিআইডি প্রধান হেমায়েত উদ্দিন, ঢাকা রেঞ্জের ডিআইজি নূরুজ্জামান ও শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে মন্ত্রী শিল্প পুলিশের ৩শ জন নবীন সদস্যের ১ মাসব্যাপী প্রশিক্ষণ শিবিরের সমাপনীর চৌকস প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।