ঢাকাThursday , 17 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিএসইতে মিশ্র প্রবণতা, সিএসইতে পতন

Link Copied!

DSE-CSEঅর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। বেড়েছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দরও। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) উল্টো চিত্র লক্ষ্যকরা গেছে। তবে দুই স্টক এক্সচেঞ্জেই কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। এর আগে গত ৭ ডিসেম্বর থেকে ধারাবাহিক দরপতন চলছে শেয়ারবাজারে।
বাজার বিশ্লেষণের দেখা গেছে, বৃহস্পতিবার দিন শেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫২০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস শরীয়াহ সূচক দশমিক ১২ পয়েন্ট কমে ১ হাজার ৯০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭১৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেন হয়েছে ২৮৬ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের চেয়ে ৩৮ কোটি টাকা কম। মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩২৪ কোটি টাকা।
বৃহস্পতিবার ডিএসইতে ৩১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১৩১টির আর অপরিবর্তিত আছে ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স ৫ পয়েন্ট কমে ৮ হাজার ৪০০ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৫০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৯ পয়েন্টে, সিএসই৩০ সূচক ১৩ পয়েন্ট কমে ১২ হাজার ২৭৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১০ পয়েন্ট কমে ১৩ হাজার ৮০১ পয়েন্টে এবং সিএসআই শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে ৯৫১ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন সিএসইতে মোট ২৩৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৮৮টির, কমেছে ১১৩টির আর অপরিবর্তিত আছে ৩৮টি কোম্পানির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।