ঢাকাThursday , 17 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এফএসআইবিএলের কাকরাইল শাখা উদ্বোধন

Link Copied!

FSIBঅর্থনৈতিক প্রতিবেদক : ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের কাকরাইল শাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিপুল সংখ্যক গ্রাহকের উপস্থিতিতে ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মালেক শাখাটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শরীয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে গ্রাহকদের উন্নততর সেবা প্রদান করতে ব্যাংকটির এ শাখা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের পর দেশ ও জনগনের কল্যাণে দোয়া করা হয়েছে।
কাকরাইল শাখা উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী ও সৈয়দ হাবিব হাসনাত, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ, মো. মোস্তফা খায়ের, মো. সাইফুর রহমান পাটোয়ার, মার্কেটিং, ডেভলপমেন্ট এবং পিআরডি বিভাগীয় প্রধান আজম খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।