ঢাকাThursday , 17 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদি জোটে যোগ দেয়া নিশ্চিত করেছে পাকিস্তান

Link Copied!

pakistanআন্তর্জাতিক ডেস্ক : অবশেষে সৌদি আরবের নেতৃত্বাধীন সন্ত্রাস বিরোধী সামরিক জোটে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান। এর আগে বুধবার দেশটির উর্ধ্বতন কর্মকর্তারা এ জোটে নিজেদের নাম দেখে বিস্ময় প্রকাশ করেছিলেন। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতির বরাত দিয়ে স্থানীয় ডন পত্রিকা এ খবর জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক মুখপাত্র ওই জোটকে স্বাগত জানিয়ে বলেছেন, জঙ্গি, চরমপন্থি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে গঠিত যে কোনো আঞ্চলিক বা আন্তর্জাতিক পর্যায়ের তৎপরতাকে অব্যাহত সমর্থন দিয়ে যাচ্ছে পাকিস্তান। তারই ধারাবাহিকতায় সৌদি নেতৃত্বাধীন জোটে অংশ নিয়েছে দেশটি। তবে জোটের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়ার আগে রিয়াদের কাছ থেকে বিস্তারিত জানার জন্য অপেক্ষা করছে ইসলামাবাদ।
মঙ্গলবার ইসলামিক স্টেটের মত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য ৩৪টি দেশকে নিয়ে একটি সামরিক জোট গঠনের ঘোষণা দেয় সৌদি আরব। এ প্রসঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আজ-জুবায়ের জানান, জোটভুক্ত দেশগুলো কোন পর্যায়ে কী আকারে এতে অংশগ্রহণ করবে সে ব্যাপারে তাদের সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা থাকবে। নিরাপত্তার লক্ষ্যে গঠিত এ জোটে প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি সামরিক সরঞ্জাম, সেনা এবং সন্ত্রাস বিরোধী প্রেরণা সৃষ্টির জন্য আলেমদের অংশগ্রহণ থাকবে।
সৌদি আরবের নেতৃত্বাধীন এ জোটে পাকিস্তানের নাম দেখে দেশটির পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা প্রাথমিকভাবে বিস্ময় প্রকাশ করেছিলেন। তারা একথাও বলেছিলেন যে, এ জোটে পাকিস্তানকে অন্তর্ভূক্ত করার জন্য ইসলামাবাদের সম্মতি নেয়নি রিয়াদ। কিন্তু পরবর্তীতে জানা যায়, জোটে অংশগ্রহণের জন্য ইসলামাবাদকে একটি গোপন প্রতিশ্রুতি দিয়েছে রিয়াদ যা পাক পররাষ্ট্র দপ্তরের জানা ছিল না।