ঢাকাThursday , 17 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন দূতকে তলব করেছে চীন

Link Copied!

chinese-shipআন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের কাছে দুটি রণতরী বিক্রির ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বেইজিংয়ে নিযুক্ত যুক্তরাষ্ট্রের এক উর্ধ্বতন দূতকে তলব করেছে চীনা পররাষ্ট্র দপ্তর। তাইওয়ানের সঙ্গে স্বাক্ষরিত অস্ত্র চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সম্প্রতি ১শ ৮০ কোটি মার্কিন ডলার মূল্যের দুটি রণতরী বিক্রির ঘোষণা দেয়ার পরই ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে চীন।
বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, অস্ত্র বিক্রির বিষয়ে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের আনুষ্ঠানিক বৈঠক হয়েছে।
এর আগে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, তারা তাইপের কাছে দুটি পেরি-ক্লাস ফ্রিগেট, জাভেলিন ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, টিওডব্লিউ ২বি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, এএভি-৭ অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট ভেহিকেলস ও অন্যান্য সামরিক সরঞ্জামাদি বিক্রি করবে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাইওয়ানের কাছে আমেরিকার অস্ত্র বিক্রি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তারা এই অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত কোম্পনিগুলোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করার হুমকি দিয়েছে। একই সঙ্গে ওয়াশিংটনের প্রতি তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির পরিকল্পনা ত্যাগ এবং তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সামরিক চুক্তি বাতিলের দাবি জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।