ঢাকাThursday , 17 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষিতা মেয়ের নাম জানালেন মা

Link Copied!

indiaআন্তর্জাতিক ডেস্ক : দিল্লির চলন্ত বাসে গণধর্ষণের ঘটনায় মৃত্যুর মুখে ঢলে পড়েছিল যে মেয়েটি অবশেষে তার নাম জানা গেছে। এতদিন ধরে ওই মেয়েটিকে ‘নির্ভয়া’ নামেই উল্লেখ করছিল ভারতীয় সংবাদ মাধ্যম। কিন্তু গতকাল বুধবার ভয়াবহ ওই ধর্ষণ ঘটনার তৃতীয় বার্ষিকীতে মেয়েটির প্রকৃত নাম প্রকাশ পেয়েছে। তার নাম ছিল জ্যেতি সিং।
বুধবার জনসমক্ষে মেয়েটির নাম জ্যেতি সিং ছিল বলে ঘোষণা দিয়েছেন তার মা। আর মেয়েটির আসল নাম জানাতে তিনি কোনো রকম সংকোচ বোধ করছেন না বলেও জানান ওই মা। ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে বাড়ি ফেরার সময় দিল্লির এক চলন্ত বাসে চালক ও হেলপারসহ উপর্যুপরি ছয় জনের হাতে ধর্ষিতা হয়েছিলেন ২৩ বছরের প্যারামেডিকেলে পড়ুয়া মেয়েটি।
ওই ঘটনায় ভারতসহ গোটা বিশ্বে আলোড়ন তৈরি করেছিল। ফুঁসে ওঠেছিল নারী-পুরুষ নির্বিশেষে বিবেকবান সবাই। ভারতের প্রচলিত আইনে ধর্ষিতার নাম প্রকাশ করা বৈধ নয়। সামাজিক লজ্জা ও নানা হেনেস্থা এড়াতেই দেশটিতে এ ব্যবস্থা বলবৎ রয়েছে। তাই এতদিন ধরে তাকে ‘নির্ভয়া’ বলে উল্লেখ করে আসছিল ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। কিন্তু বুধবার দিল্লিতে এক জনসমাবেশে তার মা বলেন,‘আমি আপনাদের সবাইকে বলছি, ওর নাম ছিল জ্যেতি সিং। এ নিয়ে আমাদের লজ্জিত হওয়ার কোনোই প্রয়োজন নেই। লজ্জা তো পাবে তারা-যারা এই অপরাধ করেছে। আমার মেয়ে তো কোনো অপরাধ করেনি।’
আলোচিত ওই ধর্ষণ মামলায় গতবছর অভিযুক্ত চার জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড রায় ঘোষণা করেছে আদালত। তবে ওই রায় এখনো কার্যকর হয়নি। রায় ঘোষণার আগেই কারাগারে বন্দি অবস্থায় আত্মহত্যা করেছেন মামলার অন্য এক আসামি। এছাড়া প্রাপ্তবয়স্ক না হওয়ায় প্রচলিত কিশোর আইনের আওতায় বেকসুর খালাস দেয়া হয়েছে ১৭ বছরের এক অপরাধীকে। তবে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে জ্যেতির পরিবার।