ঢাকাThursday , 17 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদি জোটে যোগ দিতে পারবে ইরান যদি…

Link Copied!

internationalআন্তর্জাতিক ডেস্ক : জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য মঙ্গলবার সন্ত্রাস বিরোধী এক ইসলামিক সামরিক জোট গঠন করেছে সৌদি আরব। কিন্তু ৩৪ সদস্যের ওই মুসলিম জোটে ঠাঁই হয়নি শিয়া প্রধান দেশ ইরানের। এ প্রসঙ্গে এক সৌদি কর্মকর্তা জানিয়েছেন, পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আনলেই এ জোটে যোগ দেয়ার সুযোগ পাবে তেহরান।
বুধবার সৌদি পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা এবং ইয়েমেনে আরব নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আল আশিরি বলেছেন,‘আমরা সন্ত্রাসীদের পরাস্ত করতে লড়াইয়ে করার বিষয়ে আলোচনা শুরু করেছি। তেহরান চাইলে এই জোটে শরিক হতে পারে। তবে এর আগে তাদের সিরিয়া ও ইয়েমেনে নাক গলানো বন্ধ করতে হবে। এছাড় লেবানন ও ইরাকে সন্ত্রাসীদের মদদ দেয়া থেকেও তাদের বিরত থাকতে হবে।’
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মিশর সফরকালে বুধবার এ মন্তব্য করেছেন জেনারেল আহমেদ আল আশিরি। তবে তার এ মন্তব্যের জবাবে ইরানের প্রতিক্রিয়া জানা যায়নি।
তিনি আরো জানিয়েছেন, সৌদি আরবের নেতৃত্বে গঠিত জোট শীঘ্রই রিয়াদে একটি যৌথ অপারেশন সেন্টার স্থাপন করবে। ইতিমধ্যে তারা এ নিয়ে কাজ শুরু করেছেন বলেও জানিয়েছেন আল আশিরি। মুসলিম দেশগুলোর ওই সামরিক জোটের সদর দপ্তর হচ্ছে রিয়াদ।