ঢাকাThursday , 17 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিমান চলাচল স্বাভাবিক করায় সম্মত কিউবা-যুক্তরাষ্ট্র

Link Copied!

Bimanআন্তর্জাতিক ডেস্ক : দুই দেশের মধ্যে বাণিজ্যিক বিমান চলাচল স্বাভাবিক করার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে একসময়ে বৈরী দেশ কিউবা ও যুক্তরাষ্ট্র। দিন কয়েকের মধ্যে এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও জানিয়েছেন দু দেশের কর্মকর্তারা।
বুধবার নিজেদের মধ্যে পুনরায় বিমান চলাচল শুরু করতে সম্মত হয়েছে ওয়াশিংটন ও হাভানা। তবে কবে নাগাদ দু দেশের মধ্যে  বিমান চলাচল শুরু হতে পারে তার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে বিমান চলাচল স্বাভাবিক করতে আরো কয়েক মাস লেগে যেতে পারে বলে নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।
ঠাণ্ডা লড়াইয়ের সময় দু দেশের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটেছিল। বন্ধ ছিল সব ধরনের কূটনৈতিক যোগাযোগ। কিন্তু কিউবার সমাজতান্তিক নেতা ফিদেল ক্যাস্ট্রো ক্ষমতা ছেড়ে দেয়ার পর গত এক বছর ধরে দু দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করেছে। দীর্ঘ ৫৪ বছর পর গত আগস্ট মাসে হাভানায়  পুনরায় দুতাবাস চালু করেছে ওয়াশিংটন। কিউবা সফরে যাওয়ার আগ্রহ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও।
এরই ধারাবাহিকতায় তারা পুনরায় বিমান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ শুরু করল। বুধবার ওয়াশিংটনে দু দেশের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও বিবিসি জানিয়েছে। তবে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে এখনো বেশ কিছু বাধা রয়েছে। যদিও কর্মকর্তারা আশা করছেন এ বছর নাগাদই তারা একটি চুক্তিতে পৌঁছুতে পারবেন। এ জাতীয় চুক্তি স্বাক্ষরিত হলে যুক্তরাষ্ট্র থেকে প্রতিদিন ১২টির বেশি বিমান কিউবা যাবে বলে তারা জানিয়েছেন।