ঢাকাWednesday , 16 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের সমালোচনায় মালালা

Link Copied!

Malalaআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিরোধী বক্তব্যের কড়া সমালোচনা করেছেন শান্তিতে নোবেল বিজয়ী পাক কিশোরী মালালা ইউসুফজাই। তিনি বলেছেন, এ ধরনের ঘৃণ্য বক্তব্য সমাজে সন্ত্রাস ছড়াতে সহায়তা করবে।
মঙ্গলবার পাকিস্তানের নারী শিক্ষায় নিবেদিত প্রাণ কিশোরী মালালা সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন,‘এটা খুবই দুঃখজনক ঘটনা যে, আমাদের এসব বিদ্বেষমূলক মন্তব্য শুনতে হচ্ছে। এধরনের ঘৃণ্য বক্তব্য সমাজে বৈষম্য বৃদ্ধি করবে এবং সন্ত্রাসবাদ বিস্তারে সহায়তা করবে।’
সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় এক মুসলিম দম্পতির সন্ত্রাসী হামলায় ১৪ জন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রে মুসলিম অভিবাসীদের প্রবেশ বন্ধ করার দাবি জানিয়েছিলেন ট্রাম্প। এ বক্তব্যের কারণে তিনি দেশে বিদেশে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ফেসবুক কর্ণধার মার্ক জুকারবার্গ, গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই এবং বিশ্বসেরা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীসহ অনেকেই তার সমালোচনা করেছেন।
ট্রাম্পের ওই বক্তব্যের সমালোচনা করে মালালা আরো বলেন,‘ পাকিস্তানসহ গোটা বিশ্ব জুড়ে চলা সন্ত্রাসী হামলা বন্ধ করতে হলে আমাদের মানসম্মত শিক্ষার বিস্তার ঘটাতে হবে। পাশাপাশি সন্ত্রাসবাদ ও বিদ্বেষমূলক মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।’
পাকিস্তানে নারী শিক্ষার দাবিতে আন্দোলনের স্বীকৃতিস্বরূপ চলতি বছর শান্তিতে নোবেল পেয়েছেন ১৭ বছরের মালালা। তিনি হচ্ছেন ইতিহাসের সর্বকনিষ্ঠ নোবেলজয়ী, যিনি মেয়েদের শিক্ষা বন্ধ করে দেয়ার প্রতিবাদ করে তালেবান হামলার মুখে পড়েন এবং গুলিবিদ্ধ হয়েও বেঁচে ফিরে এসে নারী শিক্ষার জন্যই কাজ করে চলেছেন। ২০১২ সালের অক্টোবরে পাকিস্তানের সোয়াত এলাকায় তালেবান হামলার শিকার হয়েছিলেন মালালা।