ঢাকাWednesday , 16 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরাকে ফের দূতাবাস খুলেছে সৌদি

Link Copied!

Iraqআন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ২৫ বছর পর মঙ্গলবার বাগদাদে ফের দূতাবাস খুলেছে সৌদি আরব। ১৯৯০ সালে ইরাকের কুয়েত হামলার প্রতিবাদে সেখানে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছিল রিয়াদ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্থানীয় দৈনিক সৌদি গেজেট।
বুধবার নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি জানায়, সহকারি রাষ্ট্রদূতের নেতৃত্বে সৌদি দূতাবাসের ৩৫ জন কর্মকর্তা ও কর্মচারীরা আজ (মঙ্গলবার) বাগদাদ পৌঁছেছেন। রাষ্ট্রদূত নিজে বাগদাদ যাচ্ছেন আগামীকাল বৃহস্পতিবার। বাগদাদ পৌঁছে তিনি ওই দিনই দূতাবাসের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেবেন। পত্রিকাটি আরো জানিয়েছে, আরো পরের দিকে ইরাকের স্বয়ত্ত্বশাসিত কুর্দি অধ্যুষিত অঞ্চলের ইরবিলে একটি কনসুলেট খুলবে সৌদি আরব।
১৯৯০ সালে কুয়েত হামলাকে কেন্দ্র করে ইরাকের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল সৌদি আরব। ২০০৪ সালে মার্কিন হামলায় ইরাকি নেতা সাদ্দাম হোসেনের পদত্যাগের পর বাগদাদের সঙ্গে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে রিয়াদ। কিন্তু সেখানে তারা দূতাবাস খুললো দীর্ঘ ২৫ বছর পর।